কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের পুলিশ ভারতীয় শাড়িসহ একটি ট্রাক জব্দ করেছে। শাড়ি ও ট্রাক সদর থানায় নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার আমঝুপি জোয়ার্দ্দার পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় শাড়িসহ ট্রাকটি জব্দ করা হয়। মেহেরপুর সদর থানার ওসি আহসান হাবিব বলেন, মুজিবনগর থেকে ভারতীয় শাড়িবোঝাই একটি ট্রাক মেহেরপুর শহর অতিক্রম করে আমঝুপিতে যাবে—এ তথ্য পেয়ে পুলিশের একটি দল শহরের কোর্ট সড়কে অবস্থান নেয়। পুলিশের সংকেত উপেক্ষা করে ট্রাকটি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল। পুলিশ ধাওয়া করলে ট্রাকটি আমঝুপি গ্রামের দিকে যায়। পরে তা উদ্ধার করা হয়। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম জানান, জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।