প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় কাপড় জব্দ করেছেন। এ কাপড়ের আনুমানিক দাম ১ কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। পৌর শহরের ফকিরপাড়া মহল্লা থেকে গতকাল রোববার ভোরে এসব কাপড় উদ্ধার করা হয়। বিজিবি ৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আশরাফ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৮৬৪টি শাড়ি, ২০টি থ্রিপিস এবং ৫৪০ মিটার থান কাপড় উদ্ধার করা হয়।