কাপড় বিক্রির আড়ালে জাল নোটের ব্যবসা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরি করে কাপড় বিক্রি করেন নিজাম উদ্দিন। নির্দোষ এ ব্যবসার আড়ালে জাল নোটের ব্যবসা করতেন তিনি। গতকাল শুক্রবার পুলিশের অভিযানে ধরার পড়ার পর তিনি জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করেছেন।
চট্টগ্রাম শহরতলির শাহ আমানত সেতু এলাকা থেকে নিজামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নগরের বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলায়। নিজাম জানান, তাঁর সঙ্গে জয়নাল নামের আরেক যুবক জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। জয়নালের বাড়িও বাঁশখালী।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে নিজামকে ধরা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে এক হাজার টাকার ৩১টি জাল নোট পাওয়া গেছে।