কাপড়ের রং দিয়ে চিপস তৈরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের খাদ্য চিপসে কাপড়ে ব্যবহারের রং মেশানোর অপরাধে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার একতা ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ।

নির্বাহী হাকিম আনিসুর রহমান বলেন, ওই কারখানায় গিয়ে দেখা গেছে, মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ে ব্যবহারের রং দিয়ে চিপস তৈরি করা হচ্ছে। এ ছাড়া নিষিদ্ধ ঘন চিনি ও ফ্লেভার ব্যবহার করা হচ্ছে। ওই কারখানায় খাদ্য উৎপাদনের জন্য বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের অনুমতির ছাড়পত্র নেই। এ কারণে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া দুই মণ চিপস ও ক্ষতিকর রং ধ্বংস করা হয়।