কাপড়ের রং ব্যবহৃত হতো চিপসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপড়ে ব্যবহৃত রং দেওয়া হতো চিপসে। আরও দেওয়া হতো নিষিদ্ধ ঘনচিনি ও ফ্লেবার (গন্ধ)। এভাবে চিপস তৈরির অপরাধে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার একতা ফুডস নামে প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

যশোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনিসুর রহমান বলেন, ওই কারখানায় গিয়ে দেখা গেছে, মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ে ব্যবহৃত রং দিয়ে শিশুদের চিপস তৈরি করা হচ্ছে। এমনকি কারখানায় খাদ্য উৎপাদনের জন্য বিএসটিআই, ফায়ার সার্ভিস, পরিবেশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের অনুমতির ছাড়পত্র নেই। যে কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি সুজিত পালের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয় দুই মণ চিপস ও ক্ষতিকর রং।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ ও যশোর পুলিশের সদস্যরা।