কাফনের কাপড় পাঠিয়ে মেয়রকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর পৌরসভার মেয়রকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মুঠোফোনে গতকাল বৃহস্পতিবার জানান, গতকাল বেলা ১১টার দিকে তিনি নিজ কার্যালয়ে যান। এ সময় তাঁর একান্ত সহকারী শেফালী খাতুন ডাকফাইল এনে দেন। এরপর ফাইলের মধ্যে থাকা চিঠিগুলো খুলে তিনি পড়তে থাকেন। মেয়র বলেন, চিঠিগুলোর মধ্যে একটি ছিল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা। সেটির ওপরে প্রেরকের ঠিকানা হিসেবে লেখা আছে, ‘রনি, ঝিগাতলা, ধানমন্ডি, ঢাকা’। সেটি খুলে ভেতরে সাদা কাফনের কাপড়ের একটি টুকরো পাওয়া যায়। ভেতরে কাগজে লেখা, ‘মেয়র, এবারই শেষ ঈদ। ঈদের দিন ঈদগাহ ময়দানে হত্যা করা হবে।’