কাফরুলে কিশোরী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব শেওড়াপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রবি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাফরুল থানার পুলিশ।

গত সোমবার রবিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার  এসআই ইউসুফ আলী।

কাফরুল থানার পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগ করা ১৪ বছরের ওই কিশোরী ও গ্রেপ্তার যুবক সম্পর্কে খালাতো ভাইবোন। তারা তাদের পরিবারসহ পূর্ব শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় থাকত। গত ২৩ জুন রবি ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে থানায় অভিযোগ করা হয়েছে।

এ সম্পর্কে এসআই ইউসুফ আলী বলেন, শারীরিক পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

এদিকে ডেমরার সারুলিয়ায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিম (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

ওই তরুণী অভিযোগ করেছেন, সোমবার রেজাউল তাঁর বাসায় ঢুকে ধর্ষণ করেন ও তাঁকে মারধর করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।