কাফরুলে গ্রেপ্তার চার চাঁদাবাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা ও আত্মীয় পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার কাফরুল থানার লোডস্টার কারখানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন শেখ মুন্নি আক্তার (৩৫), সেলিম (৪৪), আসাদুজ্জামান (৪২) ও মোস্তফা হাসান (২৮)। মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে কাফরুল থানা সূত্রের বরাতে বলা হয়, মুন্নি আক্তার চার থেকে পাঁচজন সহযোগী নিয়ে লোডস্টার নামের কাফরুলের একটি কারখানায় গিয়ে নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা ও আত্মীয় পরিচয় দিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। কর্তৃপক্ষ টাকা দিতে না চাইলে তিনি ভয় দেখান ও হুমকি দেন।