কাফরুলে ফ্ল্যাটে নারীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুল থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে আজ রোববার রাতে সামরিনা সুলতানা (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য প্রথম আলোকে বলেন, খবর পেয়ে আজ রাত নয়টার দিকে কাফরুলের দক্ষিণ ইব্রাহিমপুরের একটি বাড়ির ছয় তলার ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ওই নারী অনেক আগেই মারা গেছেন।
এসআই সদানন্দ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ফ্ল্যাটে একাই থাকতেন। তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।