কাবিননামা নিতে এসে ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় আজ মঙ্গলবার এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাজি অফিসে কাবিননামা নিতে এসে তিনি ধর্ষণের শিকার হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামি কাজি অফিসের সহকারী (কেরানি) নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।

রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাঈদ ইবনে সিদ্দিকের ভাষ্য, আজ সকাল নয়টার দিকে ওই নারী কাবিননামা তুলতে মগবাজার কাজি অফিসে যান। এ সময় কাজি অফিসের সহকারী নুরুল হুদা মিথ্যা কথা বলে মগবাজার ওয়্যারলেস রেলগেট-সংলগ্ন তাঁর বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। ওই নারী রমনা থানায় অভিযোগ করলে একটি মামলা করা হয়। পরে বিকেলে মামলার আসামি নুরুল হুদাকে আটক করা হয়।
বিকেলে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সাঈদ।