কাভার্ড ভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
ফেনীতে কমলাবাহী একটি কাভার্ড ভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা বড়িসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌরসভার রামপুর রাস্তার মাথা এলাকা থেকে র্যা ব সদস্যরা তাঁদের আটক করেন। তাঁরা হলেন মো. সোহেল ওরফে সোহাগ ও মো. সাইফুল ইসলাম ওরফে মিজান।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন গতকাল বিকেলে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব সদস্যরা বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী পৌরসভার রামপুর রাস্তার মাথায় চেকপোস্ট বসান। গতকাল ভোরে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র্যা ব সদস্যরা ধাওয়া করে কাভার্ড ভ্যানটি থামান। পরে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক সাইফুল ও কাভার্ড ভ্যানের মালিকের কর্মচারী সোহেলকে আটক করা হয়।
মেজর মোজাম্মেল হোসেন জানান, কাভার্ড ভ্যানে ১ হাজার ৪০৩ কার্টন কমলা ছিল। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।