কাভার্ড ভ্যানে ইয়াবা বড়ি, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যান থেকে ৭৫ হাজার ২৯০টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বুধবার রাত ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার লেদা বিজিবির চেকপোস্টের সামনে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ওই ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় চালক মো. রাসেল মিয়া ও তাঁর সহকারী মো. তুহিনকে গ্রেপ্তার করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।