কাভার্ড ভ্যানে মিলল ৫২ হাজার ইয়াবা বড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে ৫২ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে এই অভিযান চালানো হয়। ভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
আটক চালকের নাম মো. শাহজাহান (২৭)। সহকারী মো. মানিক (২১)। শাহজাহানের বাড়ি লক্ষ্মীপুর এবং মানিকের বাড়ি খাগড়াছড়িতে। ইয়াবা পাচারে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, টেকনাফ থেকে ভোরে ইয়াবা নিয়ে কাভার্ড ভ্যানটি রওনা দেয়। ভ্যানের পেছনে দরজার সঙ্গে একটি লোহার পাতের বক্সের মধ্যে ইয়াবাগুলো ২৬টি প্যাকেটে রাখা হয়েছিল।