কাভার্ড ভ্যানের ধাক্কায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা এলাকায় গতকাল মঙ্গলবার কাভার্ড ভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
আরাফাত সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। তাঁর বাড়ি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব রহমতনগর গ্রামে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে আরাফাত কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় আরাফাত গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা দুইটার দিকে তিনি সেখানে মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।