কামড়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে গতকাল মঙ্গলবার তিন নারীকে কামড়ে জখম করা হয়েছে। আহত নারীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৯ নম্বর ওয়ার্ডের আজিজ মৃধার সঙ্গে একই এলাকার মনির মিয়ার বিরোধ চলছে। গতকাল বেলা ১১টার দিকে আজিজ মৃধার নির্মাণাধীন একটি ঘর দেখতে যান তাঁর স্ত্রীসহ তিন নারী। ওই সময় মনির লোকজন নিয়ে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা তিনজনকে কামড়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।