কামরাঙ্গীরচরে বিক্রয়কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে গতকাল রোববার রাতে আলমগীর হোসেন নামের এক দোকানকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, রাত আটটার দিকে আলমগীরসহ একদল যুবক রসুলপুরের রনি মার্কেটের পেছনে আড্ডা দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু করেন তাঁরা। এরই একপর্যায়ে যুবকেরা আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যান। আলমগীর নিউমার্কেটের একটি কাপড়ের দোকানের বিক্রয়কর্মী ছিলেন বলে জানা গেছে।
কামরাঙ্গীরচর থানার ওসি মহসিন আলম বলেন, হাজারীবাগের নীলাম্বর সাহা রোড এলাকায় থাকতেন আলমগীর। ধারণা করা হচ্ছে, তাঁকে ডেকে রনি মার্কেটের পেছনে নিয়ে হত্যা করে পালিয়েছে খুনিরা।