কারওয়ান বাজারে অস্ত্রসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজার থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন সিলেটের বিয়ানীবাজারের সাগর ওরফে মামা সাগর (৩৩) ও তাঁর সহযোগী মাদারীপুরের আবদুস সামাদ খলিফা (৩০)। তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, কারওয়ান বাজারে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাবের দাবি, মামা সাগর কুখ্যাত সন্ত্রাসী। তাঁর কাছ থেকেই অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।