কারওয়ান বাজারে এক হাজার কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজার এলাকার চারটি মাছের আড়ত থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল সোমবার র‍্যাব-২-এর এক অভিযানে জাটকা মজুত ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়। র‍্যাবে সূত্র জানায়, জব্দ হওয়া জাটকার মূল্য প্রায় এক লাখ টাকা।

র‍্যাব-২-এর উপপরিচালক দিদারুল আলমের পরিচালনায় গতকাল ভোর চারটার দিকে কারওয়ান বাজার এলাকায় জনতা মৎস্য আড়ত, সোনার বাংলা আড়ত, মুক্তিযোদ্ধা আড়ত ও সবুজ বাংলা মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসব আড়ত থেকে এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা মজুত ও বিক্রির অপরাধে আটজনকে আটক করা হয়। এঁদের মধ্যে মোক্তার হোসেনকে এক বছরের কারাদণ্ড রহমত, তানজির আহমেদ, হারুন, মোক্তার হোসেন, সরবত আলী, খলিলুর রহমান ও ইমরান নামে সাতজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।