কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিনির্বাপণ আইন না মানায় চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালিশহরে একটি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে গ্র্যান্ড অ্যাপারেলস নামের কারখানাটির চারটি মেঝে সিলগালা করে দিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাঁকে সহযোগিতা করেন। জানা গেছে, পাঁচতলা ভবনের চারটি মেঝেতে অবস্থিত এই কারখানাতে ঢোকার এবং বের হওয়ার জন্য একটিমাত্র সরু সিঁড়ি ব্যবহার করা হতো। এ ছাড়া তাদের অগ্নিনির্বাপণ ছাড়পত্র নেই।