কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধিরগঞ্জে গতকাল মঙ্গলবার দুটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দেলোয়ার হোসেন (৪০) ও সেন্টু মিয়া (২৭) নামে দুজনকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করে দেওয়া হয়েছে ছোয়া পিপি প্যাকেজিং ও সেন্টু পিপি প্যাকেজিং নামের কারখানা দুটি। সেখান থেকে বিপুল পরিমাণ পলিথিন তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র্যা ব-১১ এর আদমজীনগর ক্যাম্প অফিসের এএসপি মো. আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাসুম আলী বেগ ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর শেখ মোজাহীদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।