কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় একটি কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ওই জরিমানা করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের সারাবো এলাকায় নরবান কমটেক্স লিমিটেড কারখানা পরিবেশগত ছাড়পত্র নবায়ন করেনি। এ ছাড়া ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য নালার মাধ্যমে জলাশয়ে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতিসাধন করে আসছে। এ কারণে গতকাল সোমবার ওই কারখানার প্রতিনিধিকে তলব করে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।