প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী উত্তরা ইপিজেডের হংকংভিত্তিক একটি কারখানার লকার ভেঙে প্রায় সাড়ে ৩৯ লাখ টাকা চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ম্যাজেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের চশমার ফ্রেম তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক আলমগীর হোসেন বাদী হয়ে শনিবার রাত ১১টার দিকে থানায় একটি চুরির মামলা করেছেন। তদন্ত চলছে। তবে গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আলমগীর হোসেন দাবি করেন, ‘শনিবার সকালে কারখানা খোলার দপ্তর খুললে দেখা যায় দপ্তরের লকার ভাঙা। লকারে রাখা কারখানার এক হাজার দুজন শ্রমিকের পে-স্লিপসহ বেতনের ৩৯ লাখ ৫১ হাজার ২২ টাকা চুরি গেছে।’