প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের কামারগাঁও এলাকায় একটি লেদার কারখানায় গত মঙ্গলবার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা কারখানার প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে। কারখানা সূত্রে জানা গেছে, কসমিক জুট অ্যান্ড লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানায় মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত ঢোকে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে একটি পিকআপ দিয়ে বিভিন্ন মেশিনের পার্টস, পানির পাম্পের কম্প্রেসার মেশিন, তিন হাজার মিটার জিপার, নগদ টাকাসহ কমপক্ষে ১৫ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল বুধবার কারখানার উপমহাব্যবস্থাপক হাসানুজ্জামান বাদী হয়ে মামলা করেন। জয়দেবপুর থানার এসআই সৈয়দ আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।