প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈরে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মেটাল কারখানায় গত বুধবার মধ্যরাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষ সূত্র জানায়, উপজেলার হরীতকীতলা এলাকায় গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মেটাল কমপ্লেক্স লিমিটেড কারখানায় রাত সোয়া দুইটার দিকে ৩০-৪০ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় কারখানায় উৎপাদনের কাজ চলছিল। ডাকাতেরা অস্ত্রের মুখে কারখানার সবাইকে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে মারধর করে। পরে তারা কারখানা থেকে অ্যালুমিনিয়াম তৈরির সাড়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় ও মারধরে ওই কারখানার ছয়জন কর্মী আহত হয়েছেন।