কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশতা দিতে দেরি হওয়ায় ক্যানটিনের মালিক ও বয়কে মারধরের অভিযোগে সংগঠনের কর্মীকে গতকাল রোববার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ৪১তম ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী দেবাশীষ মিত্রকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান। মাহমুদুর বলেন, সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেবাশীষকে ওই নোটিশ দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় তাঁকে সতর্ক করেছে হল প্রশাসন।