কারণ বের করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার উদ্দেশ্য (মোটিভ) ও কারণ ১২ দিনেও বের করতে পারেনি পুলিশ।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ধর্মীয় মতাদর্শ নিয়ে বিরোধের বিষয়টি সামনে রেখে মামলার তদন্তকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে ফারুকীর পারিবারিক সমস্যা এবং হজে লোক পাঠানো নিয়ে বিরোধ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।