কারা ফটকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম খানকে কারা ফটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে বরিশাল কারাগার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল গত ২৯ মার্চ থেকে যুবলীগ নেতা ইলিয়াস হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কারাগারে ছিলেন। উচ্চ আদালত জামিন দেওয়ায় গতকাল কারাগার থেকে মুক্তি পান। বের হওয়ার সময় পিরোজপুর জেলা ডিবি পুলিশ তাঁকে আটক করে। পরে বাস পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।