কারাগারে এক হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গতকাল রোববার আবদুল কাদের (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, র্যা ব গত জুনে কাদেরকে আটক করে নির্যাতন করেছিল। এ কারণে তিনি অসুস্থ হয়ে মারা যান।
তবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ (জেলার) নেসার আলম প্রথম আলোকে বলেন, হাজতি কাদেরের মৃত্যুর কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক)। তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাদেরের স্ত্রী জাহানারা বেগম সাংবাদিকদের অভিযোগ করেন, গত ৭ জুন তারাবির নামাজ পড়ে বাসায় ঢোকার সময় সাদা পোশাকে র্যা ব-৩-এর সদস্যরা কাদেরকে বাসার দরজা থেকে ধরে পেটাতে পেটাতে স্থানীয় ঈদগাহ মাঠে নিয়ে যায়। কাদের আগে থেকেই অসুস্থ ছিলেন। র্যা বের মারধরের কারণে আরও অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।