প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর শহর থেকে আটক জামায়াত-শিবিরের ৩৫ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের শিববাড়ি এলাকার একটি চায়নিজ রেস্তোরাঁ থেকে তাঁদের আটক করে জয়দেবপুর থানার পুলিশ। আটক নেতাদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান ও ২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সাদেকুজ্জামান রয়েছেন। গতকাল শুক্রবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আটক নেতা-কর্মীরা রেস্তোরাঁয় সরকারবিরোধী সভা করছিলেন। তাঁদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, পত্রিকা ও ২৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।