কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শ্রমিককে উত্ত্যক্ত করায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম ইপিজেড থানার নিউমুরিং এলাকা থেকে মো. মোতালেব (৪৩) নামে ওই ব্যক্তিকে আটক করে দণ্ড দেওয়া হয়। মোতালেব পাবনার সাঁথিয়া থানা এলাকার বাসিন্দা। নিউমুরিং এলাকায় তিনি থাকতেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এই আদালত পরিচালনা করেন।