কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন জুয়াড়িকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম তাঁর কার্যালয়ে এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার মো. রুবেল (২৫), মো. রবিন (২৪) ও ভরামুহুরীর হিন্দুপাড়া এলাকার প্রমল চৌধুরী (২৬)। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি