কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় দিলীপ দাস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার
পাল গতকাল শনিবার দুপুরে এ সাজা দেন। দিলীপ লোহাগড়া শহরের কাড়ালপাড়ার পূর্ণ দাসের ছেলে। লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারী বলেন, দিলীপকে তাঁর বাড়ির সামনে থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে দেওয়া হয়। তুষার পাল সাজা দেওয়ার কথা নিশ্চিত করেছেন। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি