কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গত রোববার রাতে মাদক বিক্রির দায়ে তিনজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন সোনারগাঁ উপজেলার মহজুমপুর গ্রামের সেলিম, বস্তল গ্রামের আলমগীর ও সুমন। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল হক। শরিফুল হক জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আড়াইহাজারের বালিয়াপাড়াসহ আশপাশের এলাকায় ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করতেন। ওই দিন বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটকের পর ওই দণ্ড দেওয়া হয়।