কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথি পাখি ধরে বাজারে বিক্রির অভিযোগে গতকাল রোববার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রবিন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০০ টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা রবিন পার্শ্ববর্তী টাঙ্গুয়ার হাওর থেকে কয়েকটি অতিথি পাখি ধরে এনে বাজারে বিক্রি করছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেন তাঁকে আটক করেন।