কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে জসিম হোসেন ও শাহীন মিয়া নামের ওই দুজনকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাসুম আহমেদ এ দণ্ডাদেশ দেন। গত রোববার রাতে উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার এলাকা থেকে হেরোইন ও গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত জসিমকে এক বছর ও শাহীনকে ১৫ দিনের কারাদণ্ড দেন। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি