প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় ইমরান হোসেন (১৯) নামের এক তরুণকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন তাকে এই সাজা দেন। গতকাল সকালে ইমরানকে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মুঠোফোন মেকানিক ইমরানের কাছে ওই ছাত্রী তার মুঠোফোন মেরামত করতে দেয়। সে মুঠোফোন থেকে ওই ছাত্রীর কিছু ছবি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দিয়ে অশালীন কথাবার্তা লেখে।