কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গোলযোগ সৃষ্টির দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল হোসেন গতকাল সোমবার বিকেলে এ আদালত পরিচালনা করেন। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে জুয়া খেলা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাঁচজনকে আটক করে পুলিশ। বিকেলে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের সাজা দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন। এঁদের মধ্যে আকরাম খালাসী (৪৮) ও ফারুক খালাসীকে (২৮) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে টিটুল খালাসী (২৫), সেন্টু মোল্লা (২৮) ও চুন্নু মোল্লা (৪০) নামের তিনজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সালথা থানার গট্টি ও সোনাপুর ইউনিয়নের বাসিন্দা।