কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল বৃহস্পতিবার মাদক পাচারের অপরাধে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর গ্রামের চাঁদ মিয়া (৩০) এবং রাজশাহী মহানগরীর চারকৌটা এলাকার আরিফুল ইসলাম (২২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল বলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চাঁদ মিয়ার ব্যাগে ১২ বোতল ও আরিফুলের ব্যাগে ১৫ বোতল মদ পাওয়া যায়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন আদালত পরিচালনা করেন। নাটোর প্রতিনিধি|