কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গতকাল বিকেলে দুই বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক ও ইউএনও মাসুদ হাসান পাটোয়ারী এ দণ্ডাদেশ দেন। গতকালই তাঁদের গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই গ্রামের ফরহাদ সরদার (৩০) ও বাইজিদ হাওলাদার (২২)। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি|