কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার দুজন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাঁদের বগুড়া জেলখানায় পাঠানো হয়। ইউএনও এ কে এম সরোয়ার জাহান এই আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মহিপুর গ্রামের মো. ফল্টু (৩৫) ও শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়ার মঞ্জু শেখ (২৫)। বুধবার দুপুরে শহরের বাজার এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকালে তাঁদের আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি|