প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় গতকাল সোমবার মাদক সেবনের দায়ে আলী আকবর (৩০) ও মিলন প্যাদা (৩২) নামের দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান ফারুকি জানান, গতকাল সকালে লেবুখালী ফেরিঘাট এলাকায় আকবর ও মিলন প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। ওই সময় পুলিশ তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান তাঁদের ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।
পটুয়াখালী অফিস