প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে ১৬ মাদকসেবীর প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার কামরানীরচর গ্রামের রূপ মিয়া, হাবিব, মিছির আলী, হারিছ, সবুজ, ইছব আলী, আবু মিয়া, রাসেল ও আবুল হোসেন, গাজীপুরা গ্রামের দুলাল মিয়া ও দ্বীন ইসলাম, কৃষ্ণপুরা গ্রামের এবাদুল্লাহ ও দেলোয়ার, নরসিংদী সদর থানার দস্তরদী গ্রামের রাশেদুল ইসলাম ও ফারুক এবং চৌঘরিয়া গ্রামের দ্বীন ইসলাম। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছুল হক।