কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাদক সেবনের অপরাধে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান এই সাজা দেন। তাড়াশ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মোশারফ বিএনপির নেতা এবং স্থানীয় মাঝদক্ষিণা কে আর উচ্চবিদালয়ের নৈশপ্রহরী হিসেবে কর্মরত। গত শুক্রবার রাতে মদ খেয়ে বাজারে মাতলামি করছিলেন। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে উপরিউক্ত সাজা দেওয়া হয়। তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি