কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় গত শনিবার একটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ চার তরুণকে আটক করে র‌্যাব-১। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। র‌্যাব-১-এর স্পেশাল কোম্পানির কমান্ডার মহিউল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মনিপুর বাজারের প্রিতম মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে পিরুজালী এলাকার মেহেদী হাসান, মো. নাহিদ, ইজাদুর রহমান ও সাইফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিনেজ ব্যানার্জী তাদের সাজা দেন। গাজীপুর প্রতিনিধি|