প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে র্যা ব-১-এর সদস্যরা আনোয়ারা বেগম (৬০) নামের এক নারীকে মাদকসহ আটক করেছেন। র্যা বের সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, কেরানিরটেক এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজা, ইয়াবার ২০টি বড়িসহ আনোয়ারাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিৎ রায় দাস তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি ৫০০ টাকা জরিমানা করেন।