প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরোইন সেবনের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না গ্রামের আবদুল মান্নান তাঁর ছেলে মনিরুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন। আদালতের বিচারক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছেন। আবদুল মান্নান অভিযোগ করেন, মনিরুল নিয়মিত হেরোইন সেবন করেন এবং হেরোইন কেনার টাকা না দিলে তাঁদের ওপর অত্যাচার করেন। বিচারক জাহিদ নেওয়াজ বলেন, বাবার অভিযোগ ছেলে স্বীকার করায় দণ্ড দেওয়া হয়েছে। নাটোর প্রতিনিধি|