কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জেলার শাজাহানপুরের ইউএনও মোহাম্মদ রুবায়েত খান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার দুবলাগাড়ী এলাকার বুলবুল আহম্মেদ, উত্তরসাহা পাড়ার স্বপন শেখ ও জাহাঙ্গীর আলম। শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী বলেন, ওই তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরসাহা পাড়ায় মাদক সেবনকালে আটক করা হয়। তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়।