কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর পল্লী বিদুৎ কার্যালয়ে ঢুকে এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত মনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মনোয়ারের বাড়ি উপজেলার পুঠিয়া গ্রামে। ইউএনও শামীম আহমেদ গতকাল এই সাজা দেন। থানার ওসি রাসেদুল ইসলাম বলেন, মনোয়ার বৃহস্পতিবার ওই কার্যালয়ে ঢুকে এক প্রকৌশলীর সঙ্গে অশোভন আচরণ করেন। পরে পুলিশ তাঁকে আটক করে। সিরাজগঞ্জ প্রতিনিধি|