কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টার দায়ে গত মঙ্গলবার মেয়ের বাবাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, ওই মেয়ে স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার সঙ্গে এক যুবকের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল মঙ্গলবার রাত আটটার দিকে মেয়েটির বাড়িতে হাজির হয়। এ সময় মেয়ের বাবাকে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নূরে এ আলম। রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়। নূরে এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুষ্টিয়া অফিস|