কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে মো. আজিজুর রহমান ও নার্গিস বেগম নামে এক দম্পতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁদের ছেলে মো. আকরাম হোসেনকে (২২) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে শিবপুরের যোশর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আদালত পরিচালনা করেন ইউএনও আশরাফুল আফসার। আকরাম হোসেন মাদক সেবনের টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাকে মারধর ও বাড়ির আসবাব ভাঙচুর করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা-বাবা ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।